আমাদের পরবর্তী সংখ্যায় লেখা পাঠাতে চাইলে আমাদের ফেসবুক পেজ এ ইনবক্স করুন অথবা ইমেইল করুন Ghuri2014@hotmail.com এই ঠিকানায়।

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

তোমাতে শরৎ রচনা করি - রুপন্তী শাহরিন (২য় সংখ্যা)


তার শার্টের মত শুভ্র শরতের আকাশ ;
ঝলমলে , আলোক দিপ্ততায়
।
তার মত্ততার সীমাহীনতার কাছে হার মানা ওই সূর্য
গগন বিদারী আর্তনাদ করে থেমে থেমে যায়
।

নে আমাকে তার সবুজ মনে
যে সবুজে অপার সবুজ হার মানায়
।
টলমলে নদীর মত , ঘন ঘাসের মত ,
তার অগোছালো চুলে কাশফুলের খেলায়
।

আরো একটি শরতের রচনা হোক
তার মনের মেলায়
।
যেখানে আমার তরুণ মন খেলা করুক ,
ভাসিয়ে কলার ভেলায়
।

শুকনো পাটের ঘ্রাণে
ওগো মোর মনোময় ,
শিউলি, মল্লিকা, মাধবীরা
তোমার আবেগে লুটেছে বস্যতায়
।

আবারও বক ,সারসের মাঝে
আমি খুজি আমায়
।
যদি এতেই তোমার স্পর্শ পায় ,
Sun: ৪১এতেই নীলিমার স্বাদ , অঙ্কুরিত ঠায় ।